বার্তা সংস্থা আবনা : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের হাতে সিরিয়ার অন্তত ১৭ বিদ্রোহী নিহত হয়েছে। লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে শনিবার সংঘটিত এক সংঘর্ষে সিরিয় বিদ্রোহীরা নিহত হয়।
তবে ধারণা করা হচ্ছে- সমস্ত মৃতদেহ উদ্ধার করা হলে নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে।
এর আগে সিরিয়া থেকে অন্তত দু’টি রকেট লেবাননের অভ্যন্তরে ছোঁড়া হয়। রকেটগুলো হারমেল শহরের বেকা উপত্যকায় আঘাত হানে। তবে, এতে হতাহতের কোনো ঘটেনি। সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে। লেবাননের ডেইলি স্টার পত্রিকা এ খবর দিয়েছে।
বিদ্রোহীরা দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়া সংঘর্ষে জড়িয়ে পড়ায় তার প্রতিবাদে এ রকেট হামলা হয়েছে।
এর আগেও সিরিয়ায় ততপর বিদেশি সমর্থনপুষ্ট বিদ্রোহীরা লেবাননে রকেট হামলা চালিয়েছে।